Skip to main content

পরকালীন জীবন ও বাস্তবতা




মানুষ প্রতিনিয়ত প্রযুক্তি এবং বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আরও আধুনিক করছে। তবে এর পাশাপাশি মানুষের মধ্যে সৃষ্টিকর্তাকে অস্বীকার করার প্রবণতাও দিন দিন বাড়ছে। অনেকেই মনে করেন—সৃষ্টিকর্তার অস্তিত্ব নেই, মৃত্যুর পর আর কোনো জীবন নেই। তাঁদের মতে, মানুষ মারা গেলে তার দেহ পচে মাটির সঙ্গে মিশে যায়, এরপর আর কিছুই অবশিষ্ট থাকে না।


কিন্তু এই চিন্তা কি যুক্তিযুক্ত?

মৃত্যুর পর সবকিছু শেষ হয়ে যায়, এ ধারণা কি বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করা সম্ভব?

আসুন, আধুনিক বিজ্ঞান এবং কম্পিউটার প্রযুক্তির আলোকে পরকালীন জীবন এবং আত্মার অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করি।


আমি একজন কম্পিউটার বিজ্ঞানের ছাত্র। তাই আমি কম্পিউটারের উদাহরণ ব্যবহার করেই বুঝিয়ে দেব, কীভাবে দেহ ও আত্মার ধারণা বাস্তব এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণযোগ্য।


আমরা সবাই জানি, মানুষ দেহ এবং আত্মার সমন্বয়ে তৈরি। দেহের অস্তিত্ব আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাই। কিন্তু আত্মা আমাদের চোখে দেখা যায় না। তাই অনেকেই আত্মার অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কিন্তু কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন:

“তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো, আত্মা হলো আমার প্রভুর আদেশ।”

(সূরা বনি ইসরাইল, আয়াত ৮৫)


অর্থাৎ আত্মা হলো এক প্রকার শক্তি বা আদেশ, যা আল্লাহর পক্ষ থেকে আসে। ঠিক এই ধারণাই আমরা আধুনিক কম্পিউটার প্রযুক্তির ক্ষেত্রে দেখতে পাই।


কম্পিউটারের দেহ এবং আত্মা


আমরা যদি কম্পিউটারের দিকে তাকাই, দেখতে পাব—কম্পিউটারও মানুষের মতো দেহ এবং আত্মার সমন্বয়ে কাজ করে।

দেহ হলো কম্পিউটারের হার্ডওয়্যার, যেমন মাদারবোর্ড, প্রসেসর, মনিটর, কিবোর্ড, মাউস ইত্যাদি।

আর আত্মা হলো সফটওয়্যার বা প্রোগ্রাম, যা ছাড়া কম্পিউটার কিছুই করতে পারে না। আর প্রোগ্রাম হল মানুষের আদেশ। 


একটি কম্পিউটারের স্রষ্টা হলো মানুষ। মানুষ যখন কম্পিউটারের জন্য প্রোগ্রাম লিখে, তখন সেই প্রোগ্রাম কম্পিউটারে ইনস্টল করা হয়। প্রোগ্রাম ছাড়া একটি কম্পিউটার নিছক একটি জড় বস্তু।


অর্থাৎ, কম্পিউটারের প্রোগ্রাম বা সফটওয়্যার হলো তার আত্মা।


কম্পিউটার কি মরে?


আমরা জানি, একটি কম্পিউটারের আয়ু সাধারণত ১০ বছর। মোবাইল ফোনের ক্ষেত্রে এটি আরও কম, প্রায় ৫-৬ বছর। এরপরে ডিভাইসগুলো পুরোনো হয়ে যায় বা অকেজো হয়ে যায়।


কিন্তু প্রশ্ন হলো—একটি কম্পিউটারের প্রোগ্রাম বা তথ্য কি মারা যায়?

না, প্রোগ্রাম বা তথ্য কখনোই মরে না।


একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলেও সেই কম্পিউটারের সফটওয়্যার, তথ্য বা প্রোগ্রামগুলো হার্ডডিস্কে বা ক্লাউড সার্ভারে সংরক্ষিত থাকে। সেই প্রোগ্রামগুলো অন্য কোনো নতুন কম্পিউটারে সহজেই ইনস্টল করা যায়।


যেমন ধরুন, একটি মোবাইল ফোন নষ্ট হয়ে গেলে আপনার ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় ফাইলগুলো কি হারিয়ে যায়? না, আপনি সেই ফাইলগুলো অন্য ডিভাইসে রিস্টোর করতে পারেন।


এখান থেকে সহজেই বোঝা যায়—আত্মা কখনো মরে না।

দেহ ধ্বংস হয়ে গেলেও আত্মা থেকে যায়। আত্মাকে সংরক্ষণ করা যায় এবং সেটি নতুন জীবনে প্রবেশ করতে পারে।


ঠিক যেমনটি আমরা কম্পিউটারের ক্ষেত্রে দেখি—একটি নষ্ট ডিভাইস থেকে প্রোগ্রাম বা তথ্য অন্য ডিভাইসে স্থানান্তর করা যায়।


পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সূত্র হলো:

“শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না; এটি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়।”

(আইনস্টাইনের শক্তি-ভর সমতুল্যতা সূত্র E=mc²)


এখানেও আমরা দেখতে পাই, মানুষের আত্মা এক প্রকার শক্তি, যা ধ্বংস হয় না। আত্মা শুধু একটি রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়।


মৃত্যুর পর জীবন আছে


যদি একটি সাধারণ কম্পিউটারের প্রোগ্রাম কখনো মরে না এবং অন্য ডিভাইসে স্থানান্তর করা যায়, তবে মানুষের আত্মাও মৃত্যুর পর ধ্বংস হয় না। মৃত্যুর পর আত্মা অন্য এক জগতে প্রবেশ করে।


এটাই হলো পরকালীন জীবন।


পরকালীন জীবন একটি বাস্তবতা। মৃত্যু মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয়। বরং মৃত্যুর পর আমাদের আত্মা অন্য এক জীবনে প্রবেশ করবে এবং সেখানে আমাদের সৃষ্টিকর্তার সামনে হাজির করা হবে।


অনেকেই দাবি করেন, বিজ্ঞান ধর্মকে অস্বীকার করে। কিন্তু আমরা দেখছি, বিজ্ঞান ও ধর্মের মধ্যে কোনো বিরোধ নেই। বরং বিজ্ঞানই প্রমাণ করছে যে আত্মা ধ্বংস হয় না এবং মৃত্যুর পর জীবন আছে


নাথিং থেকে কিছুই হয় না।

সৃষ্টিকর্তা ছাড়া কিছুই সম্ভব নয়।

পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী শক্তি কখনো ধ্বংস হয় না। তেমনি, আত্মাও কখনো ধ্বংস হয় না।


আমাদের অস্তিত্বই প্রমাণ করে যে সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে। এবং মৃত্যুর পর আমাদের আবার তাঁর সামনে উপস্থিত হতে হবে।

তাই যারা মনে করেন, “মৃত্যুর পর সব শেষ”—তাঁদের এই চিন্তা ভুল।

আত্মা কখনো মরে না। মৃত্যুর পরও আত্মার অস্তিত্ব থাকে।

পরকালীন জীবন বাস্তব এবং একদিন আমরা সেই জীবনের মুখোমুখি হব।


সোহেল রানা

ময়মনসিংহ


#bmwlife #life #lifeafterdeath #মৃত্যু #মৃত্যুরপরেরজীবন #কম্পিউটার #iphone #এইচপি

Comments

Popular posts from this blog

দাব্বাতুল আরদ ও আধুনিক এআই: কুরআনের ভবিষ্যদ্বাণীর বৈজ্ঞানিক বিশ্লেষণ

অনেকেই বলে থাকেন, কোরআনের মধ্যে নাকি সবকিছু রয়েছে। তখন প্রশ্ন আসে—কম্পিউটার বা মোবাইলের কথা কোরআনে কোথায় বলা হয়েছে? আসলে কোরআন কোনো সায়েন্সের বই নয়, তবে কোরআনে সাইন রয়েছে, গবেষণার অসংখ্য বিষয় রয়েছে। আমি একজন সত্য অনুসন্ধানী হিসেবে দেখতে চাই কোরআন দিয়ে প্রমাণ করা যায় কিনা যে কম্পিউটারের বিষয়ে কোনো ইঙ্গিত আছে কিনা। আমরা জানি, হযরত মুসা (আ.) এর যুগ ছিল যাদুবিদ্যার যুগ, তাই তাঁকে আল্লাহ যাদুর জবাব দেওয়ার মতো অলৌকিক মুজিজা দিয়েছিলেন। হযরত ঈসা (আ.) এর যুগ ছিল চিকিৎসাবিজ্ঞানের যুগ, তাই তাঁকে দেওয়া হয়েছিল অলৌকিক চিকিৎসার ক্ষমতা। আর আমাদের যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। সুতরাং কোরআনকে অবশ্যই বৈজ্ঞানিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, না হলে কোরআনকে অনেকে মিথ্যা বলবে। আর এজন্যই বিজ্ঞানের হাজারেরও বেশি সাইন কোরআনে রয়েছে, যেগুলা শতভাগ প্রমাণিত হয়েছে। এখন আসি কম্পিউটারের ব্যাপারে। কোরআনে বলা হয়েছে— ‘‘যখন প্রতিশ্রুতি (কিয়ামত) নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি প্রাণী নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে এবং বলবে যে, মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না’’ (সূরা নামল 27:82...

জাকারিয়া কামাল এর তাফসির সূরা ফাতিহা "আল-আলামিন ও মহাবিশ্ব: কুরআনিক দৃষ্টিভঙ্গি ও বৈজ্ঞানিক অনুসন্ধান (পর্ব-২ )

  আমাদের এই মহাবিশ্ব শুধু একবার জন্ম নেয়নি, এটা একটার পর একটা চক্রে সৃষ্টি ও ধ্বংস হচ্ছে। কুরআনে এবং আধুনিক বিজ্ঞানের আলোকে আমরা দেখতে পাই, এই মহাবিশ্ব চক্রবদ্ধ। আল্লাহ প্রথম মহাবিশ্ব তৈরি করেছিলেন, সেটি সংকুচিত হয়ে আবার বিস্তৃত হলো—এই প্রক্রিয়াকে বলা হয় বিগ বাউন্স বা বড় লাফ। এই চক্রগুলো আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম চক্র ছিল বিগ ব্যাং-১ এর সময়। তখন মহাবিশ্বে শুধু হাইড্রোজেন ছিল, যা পরবর্তীতে হিলিয়ামসহ আরও কিছু হালকা মৌলে রূপান্তরিত হয়েছিল। মহাকাশ তখন একরকম ধোঁয়ার মতো ছড়িয়ে ছিল, যাকে কুরআনে “ধোঁয়া” বলা হয়েছে। আল্লাহ সেখানে মহাকর্ষ বল সংযোজন করলেন, যা মহাবিশ্বকে সঙ্কুচিত করতে শুরু করে। এই সঙ্কোচনের ফলে ভারী মৌল, যেমন সিলিকন তৈরি হয় এবং ধূলিকণা ও গ্রহাণু জমে জমে জমি গঠনে সাহায্য করে। কুরআনে এ ঘটনার বর্ণনা আছে: “আর তিনি আসমান (প্রথম মহাকাশ) সৃষ্টি করলেন ধোঁয়া থেকে; তারপর বল দিলো ‘তুমি এসো একসাথে, ইচ্ছেমতো বা বাধ্য হয়ে।’ তারা বলল, ‘আমরা ইচ্ছেমতো এসেছি।’ ফলে আল্লাহ সাত আসমান তৈরি করলেন।” (সূরা ফুসসিলাত: ১১-১২) এই প্রথম চক্র ছিল একক আসমানবিশিষ্ট মহাবিশ্ব। তবে ...

নাস্তিক ইমরান বশির এর ফালতু যুক্তি খন্ডন

 আমার এক বড় ভাই হঠাৎ করে নাস্তিক হয়ে গেল। আমিতো দ্বন্দ্বে পড়ে গেলাম কারণ সে যে বইগুলো পড়ে নাস্তিক হয়ে গিয়েছিল সবগুলা বই ভালো করে পড়েছি। মূলত তার লাইব্রেরী ছিল আমার অবসরের সঙ্গী দিনরাত ওইখানে পড়ে থাকতাম। তার অসাধারণ সব কালেকশন ছিল বিশেষ করে হুমায়ূন আহমেদের। আমি অবাক হয়ে গেলাম একই বই পড়ে সে নাস্তিক হয়ে গেল আর আমার বিশ্বাস বৃদ্ধি পেল। তখন সে একটা লজিক দেখাতো কোন সৃষ্টিকর্তা এর দরকার নেই সবকিছু এমনি এমনি তৈরি হয় উদাহরণস্বরূপ পানি কিছুদিন রাখলে সেখানে অটোমেটিক কিছু প্রাণী সৃষ্টি হয়, আজকেও সেম একটা উদাহরণ পেলাম নাস্তিক ইমরান bashir  যে নাকি হুজুর থেকে নাস্তিক হয়েছে সে বলতেছে মানুষ পায়খানা করলে অটোমেটিক কিছু পোকা তৈরি হয় এর জন্য সৃষ্টি কর্তা দরকার নাই। তো আজকে এ ব্যাপারে একটা জবাব লিখতেই হবে,  দেখা যাক নাস্তিকদের যুক্তি: “আপনি যদি একটি পাত্রে পানি রাখেন কয়দিন, সেখানে ছোট ছোট প্রাণী (যেমন অ্যামিবা বা আর্থ্রোপড) দেখা দেয়। এটিই প্রমাণ যে জীবন স্বতঃস্ফূর্তভাবে জন্মায় এবং স্রষ্টা প্রয়োজন নেই।”  এই থিওরি এর নাম spontaneous generation , যেটা বিজ্ঞান ইতিমধ্যেই ...