স্মার্ট সিটি, মেক ইন ইন্ডিয়া আর যোগে রোগ বিয়োগের দাওয়াই যতই নরেন্দ্র মোদdd দিন না কেন, বিশ্বে ক্ষুধার্ত মানুষের তালিকায় ভারত এখন এক নম্বরে।
বৃহস্পতিবার জাতিসঙ্ঘের প্রকাশ করা ‘বিশ্বে খাদ্য নিরাপত্তার হালচিত্র, ২০১৫’ শীর্ষক একটি রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, ১৯ কোটি ৪৬ লাখ ক্ষুধিত মানুষ নিয়ে প্রথমে রয়েছে ভারত। এর পরেই রয়েছে লাতিন আমেরিকা ও আফ্রিকার একাধিক দেশ।
ওই রিপোর্ট বলছে, ১৯৯০-৯২-এ গোটা বিশ্বে যেখানে ক্ষুধার্তের সংখ্যা ছিল ১০০ কোটি, সেখানে বছর তেইশেক বাদে তার হার তুলনামূলকভাবে কমেছে। ২০১৪-১৫-এ তা এসে দাঁড়িয়েছে ৭৯ কোটি ৫০ লাখে। এর মধ্যে ক্ষুধার্তের সংখ্যা আনুপাতিকভাবে অনেক কমেছে পূর্ব এশিয়ায়।
তার মধ্যে শীর্ষে রয়েছে চীন। অথচ পূর্ব পরিসংখ্যান অনুযায়ী চীনেই ছিল সবথেকে বেশি ক্ষুধার্ত মানুষ। চীন যেখানে ক্ষুধার সঙ্গে লড়াই করে এতদূর অগ্রসর হয়েছে, সেখানে ভারতের ছবিটি মোটেই আশাব্যঞ্জক নয়। যদিও ভারতে ক্ষুধার্তের সংখ্যা কমেছে। যেখানে ১৯৯০-১৯৯২ সালে ক্ষুধার্তের সংখ্যা ছিল ২১ কোটি সেখানে ২০১৪-১৫ সালে কমে হয়েছে ১৯ কোটি ৪৬ লাখ।

Comments
Post a Comment