পরিবারটি সদস্য সংখ্যা ৫, শোবার ঘর দুটি। বাড়িতে নেই এসিও। এছাড়া গরমকালে এলাকাজুড়ে লোডশেডিং তো লেগেই আছে। এমন এক পরিবারে বিদ্যুৎ বিল এসেছে ৫৫ কোটি রুপি। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচিতে।
কৃষ্ণ প্রসাদ নামের ওই ভদ্রলোক বিয়েবাড়ি গিয়েছিলেন সপরিবারে। সম্প্রতি সেখান থেকে রাঁচিতে নিজের বাড়িতে ফিরেছেন । রাঁচিতে ফিরে দেখেন চলে এসেছে ইলেকট্রিক বিল। কিন্তু, তার অঙ্কে আপাতত মাথায় হাত গোটা পরিবারের। এক, দুই নয় একেবারে ৫৫ কোটির ইলেকট্রিক বিল! এও সম্ভব! নাওয়া-খাওয়া ভোলার জোগাড় হয়েছে পরিবারের।
কৃষ্ণ প্রসাদ জানিয়েছেন তার বাড়িতে বৃদ্ধ মা রয়েছে। এই খবরে তার হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়েছিল। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষ্ণবাবু। পরিবারের সদস্য রয়েছেন পাঁচজন। রাঁচির কাদরু এলাকায় তাদের বাড়ি। দুটি শোবার ঘর রয়েছে।
ঝাড়খণ্ড ইলেকট্রিসিটি বিভাগ স্বীকার করে নিয়েছে, কর্মীদের ভুলেই এই ঘটনা। ইতিমধ্যে দফতরের দু’জনকে সাসপেন্ডও করা হয়েছে।

Comments
Post a Comment